বড়লেখায় নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ PM

বড়লেখায় নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ১০:৪৭:৩৮ PM

বড়লেখায় নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ছবি: নিজস্ব


র‌্যালি,আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুবঋণের চেক বিতরণসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচি পালন করে।

প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক আংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা  প্রশাসনের কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ক্রেষ্ট,সনদপত্র প্রদান ও যুবঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীনের সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আলেয়া আল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে ইউএনও গালিব চৌধুরী যুবউন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ ও ঋণ নিয়ে সফলতা অর্জনকারি উদ্যোক্তা এমরান আহমদ, সফল আত্মকর্মী সিকেল পাপাং ও লিমন দেব নাথকে বড়লেখা উপজেলা যুব উন্নয়ন অফিসের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছেন। অনুষ্ঠানে এছাড়া বিউটিফিকেশনের ওপর প্রশিক্ষণ সম্পন্নকারি ৩০ জন প্রশিক্ষনার্থীকে সনদপ্রদান ও যুবঋণের চেক বিতরণ করা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম এনাম আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপজেলা কর্মসূচি সমন্বয়কারি শ্রীনন্দন বর্মন, সফল যুব উদ্যোক্তা ইমরান আহমদ, উদ্যোক্তা ও খামারি আব্দুল কুদ্দুস, বদরুল হক, গত বছরের বিভাগ শ্রেষ্ট জয়িতা রোকসানা বেগম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী