ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে মিছিল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে মিছিল

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ০১:৪৩:০৮ পূর্বাহ্ন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে মিছিল

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে মিছিল অনুষ্ঠিত হয়


ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯অক্টোবর) সকালে স্টুডেন্ট ফোরাম  মৌলভীবাজার সরকারি কলেজে আয়োজনে কলেজের প্রশাসনিক ভবনের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে  কলেজের প্রদান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল্লাহ-আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র জায়েদ আহমদ, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র আশরাফ উদ্দিন প্রমুখ।

এসময় ছাত্ররা তাদের বক্তব্যে বলেন, ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে’, ‘বাংলাদেশে ইসরাইল সংশ্লিষ্ট সকল পণ্য ও ব্র্যান্ডকে অবৈধ ঘোষণা করতে হবে। ইসরাইল ফিলিস্তিনে উপর নির্যাতন বন্ধ করতে হবে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

ডি ডি