"কুলাউড়ার ‘ধূমপায়ী’ প্রকৌশলী এবার বড়লেখায় বদলি"
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ PM

"কুলাউড়ার ‘ধূমপায়ী’ প্রকৌশলী এবার বড়লেখায় বদলি"

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ০৬:৪২:১১ PM

"কুলাউড়ার ‘ধূমপায়ী’ প্রকৌশলী এবার বড়লেখায় বদলি"

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. তারেক বিন ইসলামকে বড়লেখা উপজেলায় বদলি করা হয়েছে।

সম্প্রতি তাকে বদলি করা হয়েছে বলে জানান, এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ।

অভিযোগ রয়েছে, প্রতিদিনই সরকারি অফিস কক্ষে বসে নির্দ্বিধায় সিগারেট টানতেন এ কর্মকর্তা। প্রায়ই দেখা যেতো- তার এক হাতে সিগারেট, অন্য হাতে সেবাগ্রহীতাদের ফাইলে সই। সরকারি বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ হলেও তিনি নিয়মের তোয়াক্কা করতেন না।

সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রকৌশলীর কক্ষে গেলে সিগারেটের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়তো। অফিসে যত লোকই থাকুক না কেনো তিনি সবার সামনেই ধূমপান করতেন।

এ বিষয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। তাকে কৈফিয়ত তলব করা হয় এবং সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরাসরি কুলাউড়া গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী