কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের মূলহোতা গ্রে প্তা র
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ PM

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের মূলহোতা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০৬:৩৩:৩২ PM

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের মূলহোতা গ্রে প্তা র

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে আন্তঃজেলা গরুচোর চক্রের অন্যতম মূলহোতা ও একাধিক মামলার আসামি মো. আব্দুল মুকিত ওরফে কিবরিয়া হান্নানকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার রামনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা যায়, গত ২২ জুলাই রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামে মো. আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। পালানোর সময় চোরেরা হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও একটি পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপসহ গরুগুলো উদ্ধার করে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

চোরচক্রকে ধরতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় ওসি মো. ওমর ফারুক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার দিবাগত রাতে রামনগর এলাকায় অভিযান চালিয়ে মুকিতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ওসি মো. ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী