কুলাউড়ায় স্ত্রীর ওপর অ*ভিমান করে ট্রেনের নিচে ঝাঁ*প দিলেন যুবক!
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ PM

কুলাউড়ায় স্ত্রীর ওপর অ*ভিমান করে ট্রেনের নিচে ঝাঁ*প দিলেন যুবক!

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ১০:০৩:৩১ PM

কুলাউড়ায় স্ত্রীর ওপর অ*ভিমান করে ট্রেনের নিচে ঝাঁ*প দিলেন যুবক!

ফাইল ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩২) নামক এক গাড়ি চালক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫ টায় আখাউড়া-সিলেট রেল সেকশনের টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে রবিরবাজার-টিলাগাঁও লেভেল ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটেছে। আশিক মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর বাখরনগর গ্রামের মখলিছ মিয়ার পুত্র। এদিকে ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক মিয়ার দেওয়া একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। এতে তিনি বলছিলেন স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করছেন।

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনাটি আমরা শুনেছি। এই ঘটনা রেলওয়ে থানার আওতাধীন এলাকায় পড়েছে। বিষয়টি তারা দেখবে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার রাত সাড়ে আটটায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, কুলাউড়া ও লংলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রবিরবাজার-টিলাগাঁও সড়কের লেভেল ক্রসিংয়ে বিকাল আনুমানিক ৫ টায় এই ঘটনা ঘটে। খবর পাওয়ার পর লাশ উদ্ধার করতে এস আই ননী গোপাল ও এস আই দীপক দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী