বড়লেখার ইটাউরী হাজী ইউনুচ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শোক সভা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ PM

বড়লেখার ইটাউরী হাজী ইউনুচ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শোক সভা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ১১:২৬:০৭ PM

বড়লেখার ইটাউরী হাজী ইউনুচ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শোক সভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুচ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল ইসলাম ইজ্জাই-এর মৃত্যুতে বিদ্যালয়ের পক্ষ থেকে শোক সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শোক সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রহিম।

সহকারি শিক্ষক মিফতা উদ্দিন রিটনের পরিচালনায় প্রধান শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্য দেন ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক মাষ্টার।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা আব্দুল মাজেদ, ইটাউরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওয়াসিক উদ্দিন, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জান সাদেক, ইউনিয়ন বিএনপির সভাপতি মিছবাহুল হক মিনু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ইউপি সদস্য এমরানুল হক বাবু, ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুর রহমান, বিহাইডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবলু মিয়া, কমিটির সদস্য জয়নাল আবেদীন, নজরুল ইসলাম নিলু, মোস্তফা উদ্দিন মাখন, শিক্ষক প্রতিনিধি শাহজাহান, প্রতিষ্টাতা পরিবারের সদস্য সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু, শিক্ষার্থী জিলান বিন মিফতাহ, তাসমিয়া মেহজাবিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী