বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের কাউন্সিল, ১৯ সামাজিক সংগঠনকে সম্মাননা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ PM

বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের কাউন্সিল, ১৯ সামাজিক সংগঠনকে সম্মাননা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ১১:১০:৪৫ PM

বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের কাউন্সিল, ১৯ সামাজিক সংগঠনকে সম্মাননা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল,উপদেষ্টা পরিচিতি ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় প্রেসক্লাবসহ ১৯ সামাজিক সংগঠনকে সম্মাননা সনদ প্রদান করেছে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টায় ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে দ্বি-বার্ষিক কাউন্সিল,উপদেষ্টা পরিচিতি ও সম্মাননা সনদ প্রদান সভা অনুষ্ঠিত হয়। No description available.

প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক আব্দুল মোহাইমীন,নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, মুড়াউল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন,সমাজসেবক আমিনা বেগম ডলি।


No description available.

বক্তব্য রাখেন, টিম ফর কোভিড ডেথ বড়লেখা ও জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন, বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ সমাজসেবক মাহতাব আল মামুন, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম, মুড়াউল আইডিয়াল ইয়ূথ সোসাইটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ,মাইজপাড়া যুব কল্যাণ সমিতির প্রতিষ্টাতা সভাপতি খালেদ আহমদ,জাগরনী ইসলামি তরুণ সংঘের সভাপতি শাহরিয়ার শাকিল, বড়লেখা উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সু-প্রভাত সিলেট'র পরিচালক নোমান আহমদ প্রমুখ।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পরিষদের সহ-সভাপতি  মো. আব্দুশ শুক্কুর, স্বাগত বকব্য দেন মাও- ফরহাদুল ইসলাম।

সভায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলামকে প্রধান উপদেষ্টা নিবার্চিত করে প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহাব উদ্দিনেকে পুনরায় সভাপতি ও মাও: ফরহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং শাহরিয়ার হোসেন শাকিলকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী