জুড়ীতে সোনালী অতীত ফুটবল লীগের শুভ উদ্বোধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ PM

জুড়ীতে সোনালী অতীত ফুটবল লীগের শুভ উদ্বোধন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ১১:৫৭:৩৬ PM

জুড়ীতে সোনালী অতীত ফুটবল লীগের শুভ উদ্বোধন

ছবি: নিজস্ব


হারিয়ে যাওয়া ফুটবলের জৌলুস ফিরিয়ে আনতে মাঠে নেমেছিলেন সোনালী সময়ের মাঠ কাঁপানো ফুটবলাররা। 'শক্ত মোদের মনোবল-বাঁচিয়ে রাখবো ফুটবল' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমরা সোনালী অতীত ফুটবল খেলোয়াড়বৃন্দের আয়োজনে জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী সোনারূপা চা-বাগান ফুটবল মাঠে শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে শুভ উদ্বোধন হয় 'সোনালী অতীত ফুটবল লীগ জুড়ী-২০২৫'। 

এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি সাবেক কৃতি ফুটবলার নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স। উদ্বোধক ছিলেন বংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার হাজী মোঃ শফিক উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আলোকিত পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি মুন্সী শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মোঃ আমির উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার আব্দুর রহমান, মোঃ আব্দুর রব, আব্দুল হাকিম ইমন, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন সহ অনেকেই।

আয়োজকরা জানান, দিনে দিনে ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছে। তাই অত্র অঞ্চলের ৪০ ঊর্ধ্ব খেলোয়ারদের নিয়ে সোনালী ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে আনতে ও নতুন প্রজন্মকে ফুটবলে উদ্বুদ্ধ করতে এবং ফুটবলকে তৃণমূলে আরও বিস্তৃত করতে তারা এই আয়োজন করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী