এক বছর আগেও পুলিশ সাক্ষাত যমের ভুমিকায় ছিল:-জি কে গউছ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ PM

এক বছর আগেও পুলিশ সাক্ষাত যমের ভুমিকায় ছিল:-জি কে গউছ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০৬:৪৫:৫০ PM

এক বছর আগেও পুলিশ সাক্ষাত যমের ভুমিকায় ছিল:-জি কে গউছ

ছবি:নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, এই পুলিশ আজকে রাস্ট্রের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছে। অথচ এক বছর আগের কথা একবার চিন্তা করুন এই পুলিশ সাক্ষাৎ জমের ভুমিকায় ছিল। কিভাবে বিএনপির মিছিলে নির্বিচারে গুলি করেছে। টিয়ার শেল নিক্ষেপ করেছে। ব্যানার কেড়ে নিয়েছে। এটা কোন দিন ভুলে যাওয়া যাবে না। পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়। আমরা পুলিশকে রাস্ট্রের পুলিশ হিসেবে দেখতে চাই। আগামীতে যদি বিএনপি রাস্ট্র ক্ষমতায় যায় তাহলে বিএনপির পুলিশ আমরা এই পুলিশ কে বানাবো না। পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক। পুলিশ একটি দলের কর্মী হতে পারে না। রবিবার ১৭ আগস্ট দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‌ উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৌলভীবাজার-১ জুড়ী-বড়লেখা আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত এমপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা ও বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল মুকিত। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শওকতুল ইসলাম শকু সহ অনেকেই। এদিকে দীর্ঘদিন পর জুড়ী উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী