জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন: সভাপতি মাছুম, সম্পাদক চুনু
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ PM

জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন: সভাপতি মাছুম, সম্পাদক চুনু

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০৯:৩৫:১৮ PM

জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন: সভাপতি মাছুম, সম্পাদক চুনু

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে সকল ইউনিয়ন কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে মাছুম রেজা এবং সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু নির্বাচিত হয়েছেন।

রবিবার দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা কমিটির পাঁচটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৫ জন সরাসরি ভোট প্রদান করেন।

নির্বাচনে সভাপতি পদে মাছুম রেজা ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দেওয়ান আইনুল হক মিনু পেয়েছেন ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান আসকর পেয়েছেন ২০৪ ভোট। এছাড়াও, নির্বাচনে সহ-সভাপতি পদে আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী