বড়লেখায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ PM

বড়লেখায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৬:৪৬:৫৮ PM

বড়লেখায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ছবি:নিজস্ব


অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভী বাজারের বড়লেখায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধন,

বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ। 

সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র মৎস্য অফিসার মিছবাহ উদ্দিন আফজলের সভাপতিত্বে ও মাধ্যামিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন ইউএনও গালিব চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,থানার অফিসার ইনচার্য (ওসি) মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাসেদুজ্জামান বিন হাবিজ, কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. কামরুল হাসান, উপজেলা সাব-রেজিষ্ট্রার মোহাম্মদ শরীফুল ইসলাম, জামায়াত আমীর এমাদুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, উপজেলা সমবায় অফিসার রোহেল মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, সফল মৎস্য চাষী মকবুল আহমদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি আবু হাসান প্রমুখ।

আলোচনা পরবর্তী সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী