পরিবেশের ভারসাম্য রক্ষায় বড়লেখায় ব জ্র পা ত নিরোধক তালগাছের চারা রোপণ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ PM

পরিবেশের ভারসাম্য রক্ষায় বড়লেখায় ব জ্র পা ত নিরোধক তালগাছের চারা রোপণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৮:১০:৩৫ PM

পরিবেশের ভারসাম্য রক্ষায় বড়লেখায় ব জ্র পা ত নিরোধক তালগাছের চারা রোপণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বজ্রপাত নিরোধক ২শতাদিক তালগাছের চারা সড়কের পাশে রোপণ করাহচ্ছে। 

সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার দাসেরবাজার-বাছিরপুর সড়কের (ডুবাই রোড়) নামক স্থানে ও বর্নী ইউনিয়নের এম মুন্তাজিম আলী মহা বিদ্যালয়ের সড়কের পাশে আনুষ্ঠানিক চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

এসময় ইউএনও বলেন,বজ্রপাতে প্রতি বছর অনেক মানুষ নিহত ও আহত হয়ে থাকেন। বিশেষ করে কৃষিকাজে যারা মাঠে কাজ করেন তারাই প্রথম আক্রান্ত হন। তালগাছ বজ্রপাত নিরোধে কার্যকর ভূমিকা রাখে। তাই সারাদেশে যেসব এলাকায় বজ্রপাত বেশী হয়, সেসব জায়গায় তালগাছের চারা রোপণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার দাসের বাজার ও বর্নী ইউনিয়নের সড়কের পাশে ২শতাদিক তালগাছের চারা রোপণ করা হচ্ছে। এই গাছ গুলো বড়হলে যেমন সড়কের সুন্দর্য বর্ধিত হওয়ার পাশাপাশী বজ্রপাত নিরোধে কার্যকর ভূমিকা রাখবে। চারা রোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

উদ্বোধন কালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ এস এম রাশেদুজ্জামান বিন হাফেজ,২নং দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন স্বপন কুমার চক্তবর্ত্তী, ১নং বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন,সাংবাদিক মস্তফা উদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নাবিল খান, সুবিনয় দাস, রুহেল আহমদ, হোসেন মোহাম্মদ জাকারিয়া,ইউপি সদস্য নুনু মিয়া, সমাজ সেবক সাব্বির আহমদ, নিপুন বিশ্বাস প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী