জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ PM

জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৮:৪৫:১৮ PM

জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ছবি: নিজস্ব


"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্রধর।

বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা প্রকৌশলী মোঃ জুনায়েদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৃদুল কান্তি দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম সহ অনেকেই। অনুষ্ঠান শেষে মৎস্য উৎপাদনে ভূমিকা রাখায় বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম ও ইলিয়াস সরকার কে সম্মাননা প্রদান করা হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী