বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী আম্পায়ার জেসি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০১ AM

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী আম্পায়ার জেসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০৬:১১:৩৭ PM

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী আম্পায়ার জেসি

সংগৃহিত


আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। তার আগে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিং প্যানেলে যুক্ত করা হয়েছে এই নারী আম্পায়ারকে। বাংলাদেশের ইতিহাসে এবারই যা প্র্রথমবার।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তবে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক চুক্তির কারণে টুর্নামেন্ট আয়োজন করা হবে হাইব্রিড মডেলে। আর সেই হাইব্রিড মডেলে ভারতের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা।  

আগামী মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ, আর শেষ হবে ২ নভেম্বর। ৮ দলের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

বিশ্বকাপের বাকি আছে এক মাসেরও বেশি সময়, তবে ম্যাচ পরিচালনা করতে যাওয়া ম্যাচ রেফারি এবং অনফিল্ড আম্পায়ারদের তালিকা এখনো প্রকাশ করেনি আইসিসি। কিন্তু বাংলাদেশের সাথিরা জাকির জেসি যে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে থাকছেন, তা নিশ্চিত। 

নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে এবার বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন জেসি। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবার কোনো নারী আম্পায়ার দায়িত্ব পালন করবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক