বড়লেখায় 'মুনতাখাবুস সিয়র' পাঠ প্রতিযোগিতা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ PM

বড়লেখায় 'মুনতাখাবুস সিয়র' পাঠ প্রতিযোগিতা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ০৮:১৬:৫৯ PM

বড়লেখায় 'মুনতাখাবুস সিয়র' পাঠ প্রতিযোগিতা

ছবি: নিজস্ব


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) ২০২৫ উদযাপন উপলক্ষে,হযরত মুহাম্মদ (সা.)'র সিরাত বিষয়ক আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) লিখিত  "মুনতাখাবুস সিয়র" পাঠ প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্টিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা তালামীযে ইসলামিয়া  কতৃক আয়োজিত প্রতিযোগিতা উপজেলার তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা হল রুমে অনুষ্টিত হয়।  পরে অংশগ্রহণ কারী প্রতিযোগীদের ফলাফল ঘোষণা ও বিজয়ীদের ইয়েস কার্ড প্রধান করেন কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ।

উপজেলা পর্যায়ে বিজয়ীরা হলেন, মো.ইকবাল হোসাইন,ইমরান হোসাইন, ইসমাইল হোসাইন,জুবায়ের আহমদ তামিম, আমিমুল বাহার,সাঈদ আহমদ, আব্দুল ওয়াহিদ ছাবিল। উপজেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে জেলা পর্যায় বাছাই এবং সর্বশেষে জাতীয় পর্যায় চুড়ান্ত পরিক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হইবে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, লতিফিয়া কারী সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা কে এম সালেহ আহমদ কবির, সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান।

আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্টানে  উপজেলা তালামীযের সভাপতি মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ।

এসময় পৌর তালামীযের সভাপতি সুফিয়ান আহমদ, উপজেলা শাখার সহ-সভাপতি মুসলিম হুসাইন,সহ সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান,এমাদুর রহমান, জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম,সহ সাংগঠনিক  মাহবুব হোসেন জুনেদ,বড়লেখা সরকারি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক মো. রায়হানুর রহমান, উপজেলা তালামিযের প্রচার সম্পাদক সুমন আহমদ,সহ প্রচার সম্পাদক রাহেল আহমদ,শাকিল আহমদ,অর্থ সম্পাদক লিমন আহমদ,অফিস সম্পাদক আব্দুস সামাদ, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, আব্দুল্লাহ আল তুহিন প্রমূখ ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী