কুলাউড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ PM

কুলাউড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ০৫:১৭:২৪ PM

কুলাউড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার দক্ষিণ লংলার অন্যতম সামাজিক সংগঠন লংলা ইউনাইটেডের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

লংলা ইউনাইটেডের সভাপতি নওয়াব আলী হাসিব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান। 

বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, রবিরবাজার দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ 

মাওলানা আব্দুল জব্বার, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মো. আহসান উদ্দিন, গনকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারি, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, নওয়াব আলী বাখর খান হাসনাইন, কমরেড আব্দুল লতিফ, টিলাগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসিত, কর্মধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ গোলাম রহমান আজমল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, পৃথিমপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য সেলিম আহমদ, ইউনাইটেড ক্লাবের সদস্য কামরুল হাসান, আব্দুস সালাম, দুলাল মাহমুদ, হাসান আহমদ, মোশারফ আহমদ ও তাসিন আহমদ। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী