কুলাউড়ায় শ্রেণিকক্ষে খুলে পড়ল সিলিং ফ্যান, ছাত্রী আ*হত
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ PM

কুলাউড়ায় শ্রেণিকক্ষে খুলে পড়ল সিলিং ফ্যান, ছাত্রী আ*হত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০২:৪৩:৫৭ PM

কুলাউড়ায় শ্রেণিকক্ষে খুলে পড়ল সিলিং ফ্যান, ছাত্রী আ*হত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার অগ্রণী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক ছাত্রী আহত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে।

আহত ছাত্রীর নাম আফরোজা আক্তার (১৪)। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ জানান, রবিবার বেলা পৌনে ১১টার দিকে তিনি বিদ্যালয় ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অষ্টম শ্রেণির গণিত বিষয়ে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে কক্ষের একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ছুটে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফ্যানের ব্লেড শিক্ষার্থী আফরোজার নাকে আঘাত করে ও রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সারমিন ফারহানা জেরিন বলেন, আহত শিক্ষার্থীর নাকের কিছু স্থান কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, যে ভবনে দুর্ঘটনা ঘটেছে, সেটি আগে একতলা ছিল। ২০২৩ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তিনতলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে। এ সময় নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিলিং ফ্যান লাগিয়ে দেয়। ফ্যানের নাট-বল্টু ক্ষয়ে অথবা ঢিলা হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। ফ্যান শিক্ষার্থীর মাথায় পড়লে আরও বড় ক্ষতি হতে পারত। তারা ভবনের সব ফ্যান পরীক্ষা করাবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী