কুলাউড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনশক্তি সমাবেশ অনুষ্টিত
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ PM

কুলাউড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনশক্তি সমাবেশ অনুষ্টিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৬:১৩:৩৭ PM

কুলাউড়ায়  শ্রমিক কল্যাণ ফেডারেশনের  জনশক্তি সমাবেশ অনুষ্টিত

ছবি:নিজস্ব


ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের লক্ষে প্রতিষ্ঠিত  শ্রমিক সংগঠন  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  কুলাউড়া উপজেলা শাখা'র আয়োজনে জনশক্তি সমাবেশের আয়োজন করা হয়েছে ।

২২ আগষ্ট (শুক্রবার) সকালে  সংগঠনের স্থানীয় অফিসে  পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

 উপজেলা শাখার সভাপতি, মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী দিদার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন শাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন 

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক শাহীন আহমদ খাঁন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল মোমিত, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহ:  অধ্যাপক আব্দুল মুন্তাজিম। 

এছাড়াও কুলাউড়া উপজেলা ও ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শ্রমিকদের অধিকার বাস্তবায়নের আমাদের করনীয় ও স্থানীয় ও জাতীয় নির্বাচন আমাদের করনীয় এবং কোরআনের আলোকে জীবন পরিচালনা করার উপর উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী