৫২ বিজিবির মৎস্য সপ্তাহ কর্মসূচি পালন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ PM

৫২ বিজিবির মৎস্য সপ্তাহ কর্মসূচি পালন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৭:০৭:০৫ PM

৫২ বিজিবির মৎস্য সপ্তাহ কর্মসূচি পালন

ছবি:নিজস্ব


"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি'’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। 

রবিবার (২৪ আগস্ট) দুপুরে ৫২ বিজিবির 

পুকুরে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী। 

এসময় তিনি বলেন,আমাদের শারীরিক ও মানসিক বিকাশে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে মাছের উৎপাদন বৃদ্ধির ফলে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়াও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে টেকসই মৎস্য খাত গড়ে তুলতে সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, পরিকল্পিত মাছচাষ মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখছে এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

এ সময় ব্যাটালিয়নের সিনিয়র অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীধারী সদস্য এবং তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী