শরীফপুর ইউনিয়নে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন এম সায়েদ আলী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ AM

শরীফপুর ইউনিয়নে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন এম সায়েদ আলী

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ০৭:৫৩:৪৮ PM

শরীফপুর ইউনিয়নে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন এম সায়েদ আলী

ছবি: নিজস্ব


কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। 

(বৃহস্পতিবার) ২৮ আগষ্ট শরীফপুর ইউনিয়নের ওয়ার্ড সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ শাহিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশেকে তরুণদের হাতে তুলে দিতে চাই। তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। কারণ তরুণরা ১৫ বছর ভোট দিতে পারে নাই। তরুণরা আজ আমাদের কথা বলার সুযোগ দিয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃনিজাম উদ্দিন, ইসলামী ছাত্রশিবির উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী