জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে নি রা প দ অভিবাসন কর্মশালা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ AM

জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে নি রা প দ অভিবাসন কর্মশালা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ০৮:৩২:০৬ PM

জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে নি রা প দ অভিবাসন কর্মশালা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টায় জগন্নাথপুর প্রেসক্লাবের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি তাজ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোবিন্দ দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রিইন্টিগ্রেশন) মো. অনিক শেখ।

কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী, উপজেলা প্রবাস বন্ধু ফোরামের সদস্য ফজর আলী, পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুন নেছা, সাংগঠনিক সম্পাদক তপন সেন, শিক্ষক অশোক দাশ, মমতা রানী দাস, আখি রানী ধর, একা রানী গোপ ও হাজেরা বেগম।এছাড়াও স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, বিদেশফেরত অভিবাসীদের সমাজে পুনঃএকত্রীকরণের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা অভিবাসীদের নিরাপদ ও টেকসই পুনর্বাসনের লক্ষ্যে সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের সহযোগিতায় বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণ ও সক্ষমতা উন্নয়নে কাজ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা