সিলেটে আজ শুরু বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫২ PM

সিলেটে আজ শুরু বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ০২:২৮:৩২ PM

সিলেটে আজ শুরু বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ


বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বিনোদন আর দর্শক উপভোগ। বাংলাদেশও সেই মন্ত্রেই এশিয়া কাপের প্রস্তুতি সেরে নিতে চাইছে। অন্যদিকে নেদারল্যান্ডস চাইছে নিজেদের সুযোগ কাজে লাগাতে। ট্রফি উন্মোচনও হলো হাস্যরসের আবহে। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও বাংলাদেশের লিটন দাস প্রখর রোদে মাঠে এসে একসঙ্গে ট্রফি উন্মোচন করেন। 

সিলেটের উইকেট বরাবরই রানসমৃদ্ধ। ফলে ব্যাটিংবান্ধব এই মাঠে দর্শকরা রানের ঝড় দেখতে পারেন। তবে বৃষ্টি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।

বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করেন, প্রতিপক্ষ দুর্বল হলেও চাপে থেকে ম্যাচ খেলতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি ভালো না খেলি, তাহলে সমালোচনা আমাদের প্রাপ্য। আমরা সব সময় জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামি। নিজেদের মান ধরে খেলতে পারলে জয় আমাদেরই হবে।’

সাম্প্রতিক সিরিজগুলোতে পাকিস্তান ও শ্রীলংকাকে হারানো বাংলাদেশ দলে তেমন পরিবর্তন নেই। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নুরুল হাসান ও সাইফ হাসান।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক