আজ শ্রীরামসি গ ণ হ ত্যা দিবস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ AM

আজ শ্রীরামসি গ ণ হ ত্যা দিবস

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০৪:২৫:২২ PM

আজ শ্রীরামসি গ ণ হ ত্যা দিবস

ছবি:নিজস্ব


আজ ৩১ আগষ্ট শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে পাকবাহিনী গণহত্যা চালায়। এরপর থেকেই প্রতিবছর এই দিনটি আঞ্চলিক গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শ্রীরামসি ‘শহিদ স্মৃতি সংসদ’ এর উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছে।সংগঠনের সভাপতি মুনতাকীন হোসেন জানান, দিবসটি উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের স্মরণে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও মেধা নির্বাচনী প্রতিযোগিতার সনদ এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।ইতিহাস সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ৩১শে আগস্ট সকাল ১০টার দিকে পাকহানাদার বাহিনী ৭/৮ টি নৌকা যোগে শ্রীরামসি বাজারে আসে এবং স্থানীয় রাজাকারদের দিয়ে গ্রামবাসীদের কে খবর দেয়, শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি রক্ষা কমিটির সভা আহবান করা হয়, ঐ সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য প্রচারণা চালানো হয়। শান্তির আশায় গ্রামের লোকজন সে দিন স্কুল মাঠে সমবেত হয়। যারা আসতে দেরী করেন তাদেরকেও ডেকে আনা হয়। এরপর পাকসেনারা ১০/১২ জন করে বিদ্যালয়ের কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে লাইন ধরিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে। সেদিন হানাদার বাহিনী নির্মমভাবে ১২৬ জন লোককে এখানে হত্যা করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা