কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে ৫ পদে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে ৫ পদে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০৫:৫৫:৫২ অপরাহ্ন

কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে  ৫ পদে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পতীকী ছবি


কুলাউড়ায় আগামী ১৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রবিবার (৩১ আগস্ট) ৫ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার মো. রেদোয়ান খান বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ পদে যেসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন সভাপতি পদে মো. শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন খান বাচ্চু, সিনিয়র সহসভাপতি পদে আব্দুল জলিল জামাল, বদরুল হোসেন খান, আজিজুর রহমান মনির ও জয়নুল ইসলাম জুনেদ, সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী ও সুফিয়ান আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সারোয়ার আলম বেলাল, কমর উদ্দিন আহমদ কমরু ও মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক পদে মইন উদ্দিন স্বপন, দেলোয়ার হোসেন, সিপার আহমদ, আব্দুল মুক্তাদির মনু ও নুরুল ইসলাম ইমন।

তিনি আরও জানান, আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র তালিকা যাচাই-বাছাই, প্রত্যাহারের ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।  এ কাউন্সিলে মোট ১৩ ইউনিয়নের ৯২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা বিএনপির এই কাউন্সিল পরিচালনায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান। অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম আলম ও প্রভাষক আব্দুল মুহিত চৌধুরী রিপন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের