কুলাউড়ায় ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে জামায়াত প্রার্থীর মতবিনিময়
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ AM

কুলাউড়ায় ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে জামায়াত প্রার্থীর মতবিনিময়

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ০৮:১১:১৯ PM

কুলাউড়ায় ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে জামায়াত প্রার্থীর মতবিনিময়

ছবি: নিজস্ব


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন দায়িত্বশীলদের  সাথে মতবিনিময় করেন মৌলভীবাজার- ২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর  ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

সোমবার( ১ সেপ্টেম্বর ) বিকেলে  জামায়াত  অফিসে  উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আমীর  এসময় তিনি বলেন আগামী নির্বাচনে জামায়াতের কর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে।  নির্বাচনে অনেক চ্যালেঞ্জিং পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। সবার যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা  কর্মপরিষদ সদস্য ও পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল মুমিত, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএম সম্পাদক মাস্টার শফিক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখারসহ উপজেলা দায়িত্বশীলবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী