জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদে*হ উ দ্ধা র
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ AM

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদে*হ উ দ্ধা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ১১:০৮:৫৭ PM

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদে*হ উ দ্ধা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে সামছুল আবেদীন (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।সামছুল আবেদীন পৌরসভার ইকড়ছই (মাঝেবাড়ি) এলাকার আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছিল সামছুল। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছি। ওই যুবক মাদকাসক্ত ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা