বড়লেখায় ট্রাক-সিএনজি অটোরিকশার সং ঘ র্ষে প্রাণ গেল নারীর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ AM

বড়লেখায় ট্রাক-সিএনজি অটোরিকশার সং ঘ র্ষে প্রাণ গেল নারীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০৬:৩২:১৮ PM

বড়লেখায় ট্রাক-সিএনজি অটোরিকশার সং ঘ র্ষে প্রাণ গেল নারীর

পতীকী ছবি


মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে রায়না বেগম (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (০১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুরমা কমিউনিটি সেন্টারের  পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়না বেগম উপজেলার কবিরা গ্রামের মৃত হুরুধন মিয়ার স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়না বেগম চিকিৎসার জন্য বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে শাহবাজপুর বাজারে যাচ্ছিলেন। পথে রাজপুর এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাজপুর পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী