সিলেটে আজ শেষ ম্যাচে ডাচদের মুখোমুখি বাংলাদেশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সিলেটে আজ শেষ ম্যাচে ডাচদের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ১২:৪২:২০ অপরাহ্ন

সিলেটে আজ শেষ ম্যাচে ডাচদের মুখোমুখি বাংলাদেশ


নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। শুরু থেকেই এটি এশিয়া কাপের ‘প্রস্তুতি সিরিজ’ হিসেবেই বিবেচিত হচ্ছিল। কিন্তু বাস্তবে সেই প্রস্তুতি পরিপূর্ণভাবে এখনো তেমন দেখা যায়নি। দুই ম্যাচেই বাংলাদেশ দল মূলত 'সেফ জোনে' খেলাটাই বেছে নিয়েছে। অবশ্য তাতে ফলও পেয়েছে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

যেহেতু প্রস্তুতি সিরিজ, তাই প্রশ্ন উঠতেই পারে- এতদিন যাদের ম্যাচে সুযোগ হয়নি, শেষ ম্যাচে কি তাদের পরীক্ষা করা হবে না? দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে আসা নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন কিংবা শরিফুল ইসলাম এখনো একাদশে সুযোগ পাননি। শেষ ম্যাচে তারা মাঠে নামতে পারেন। যদি তারা একাদশে বিবেচিত হন তবে স্কোয়াডের সবাই অন্তত একটি করে ম্যাচ খেলবে এই সিরিজে।

এবার পরিবর্তনের সম্ভাবনাও যথেষ্ট। বিশ্রামে যেতে পারেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাসকিনের ইনজুরি আশঙ্কায় তাকে ধারাবাহিকভাবে ম্যাচ খেলাতেও চান না নির্বাচকরা। ফিরতে পারেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। একাদশ থেকে বাদ পড়তে পারেন সাইফ হাসান ও শেখ মেহেদি।

তৃতীয় ও শেষ ম্যাচ ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টস জিতলে এবার কি আগে ব্যাটিং করবে বাংলাদেশ? প্রথম সারির ব্যাটাররা আগের দুই ম্যাচে সুযোগ পেলেও মিডল অর্ডারের খেলার সুযোগ হয়নি। সিরিজ শুরুর আগে বারবার ২০০ রান করার কথা উঠেছিল। শেষ ম্যাচে সেই লক্ষ্য পূরণের পথে দল হাঁটবে কি না, সেটিই এখন আলোচনার মূল বিষয়।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক