কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আ ট ক ১
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ AM

কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আ ট ক ১

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০৬:৪৮:১৫ PM

কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আ ট ক ১

ছবি:নিজস্ব


কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ এক চোরাকারবারী গ্রেপ্তার হয়েছে।

বুধবার ৩  আগস্ট  ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলা  শরীফপুর ইইউনিয়নের দত্তগ্রাম এলাকা সংলগ্ন  রোডে অভিযান চালিয়ে ১ লক্ষ  শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ তুহিন আহমদ  (২০ ) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।  সে ওই  ইউনিয়নের মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে। 

থানা সূত্রে জানা যায়, ভোরে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মেরাজুল ইসলামের সমন্বয়ে পুলিশের একটি টিম দত্তগ্রামে অভিযান চালিয়ে তুহিনকে  গ্রেপ্তার করেন।

পরে তার হেফাজতে থাকা ভারতীয় উৎপাদিত আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের মোট ১ লাখ শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিনকে বিড়িসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী