দুর্যোগে ঝুঁকি হ্রাস ও সচেতনতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১০ AM

দুর্যোগে ঝুঁকি হ্রাস ও সচেতনতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০৬:৫৬:১৯ PM

দুর্যোগে ঝুঁকি হ্রাস ও সচেতনতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


তাহিরপুরে বন্যা, বজ্রপাত, বজ্রঝড় এবং দুর্যোগে ঝুঁকি হ্রাস বিষয়ে বিভিন্ন সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৌশল যদি জানা থাকে বজ্রপাতে রক্ষা মেলে’ এই স্লোগানকে সামনে রেখে কর্মশালায় বক্তারা দুর্যোগকালীন সময়ে জনসচেতনতা, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং শিশু ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করার নানা দিক তুলে ধরেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিসেফের বাস্তবায়নে ও সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। 

বক্তব্য রাখেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বনাথ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, সমবায় কর্মকর্তা আশীষ আচার্য, ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, এম.এ রাজ্জাক, রুখন উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: