জগন্নাথপুরে তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ AM

জগন্নাথপুরে তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ১০:২৭:৩০ PM

জগন্নাথপুরে তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরগ্রাপ্ত তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত শিক্ষকরা হলেন— বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার এবং গণিত বিভাগের প্রভাষক বিজিত বৈদ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার ও গণিত বিভাগের প্রভাষক বিজিত বৈদ্য।

কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রউফের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা কমিটির আহবায়ক অর্থনীতি বিভাগের প্রভাষক সুরঞ্জিত কুমার সেন। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন প্রভাষক অশেষ কান্তি দে, আবুল কালাম আজাদ। পরে বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা