সুনামগঞ্জে নি*খোঁজ এমপি পদে মনোনয়নপ্রত্যাশী
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ AM

সুনামগঞ্জে নি*খোঁজ এমপি পদে মনোনয়নপ্রত্যাশী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০২:৫৭:৩৮ PM

সুনামগঞ্জে নি*খোঁজ এমপি পদে মনোনয়নপ্রত্যাশী


আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হয়েছেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তিনি শান্তিগঞ্জের গাজীনগরস্থ নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার খোঁজ মিলছে না। একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

মাওলানা মুশতাক সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন। তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান, তাকে খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা