র্যাব-৯ এর সুনামগঞ্জস্থ সিপিসি-৩ ও ব্রাহ্মণবাড়িয়াস্থ সিপিসি-১ অভিযান চালিয়ে মদসহ দুইজনকে আটক করেছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই স্থানে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি একটি খাকি কাগজের কার্টনসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করেন।
আটক আবদুল হেকিম (৫০) ধনপুর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। তার কাছে থাকা কাগজের কার্টন থেকে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই দিন রাত ৯টা ১০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সাদা প্লাস্টিকের বস্তাসহ এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পৃথক স্থান থেকে আরও ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজাসহ আটককৃত ব্যক্তির নাম হাসান। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মইনুল ইসলামের ছেলে।
জৈন্তা বার্তা/আরআর




