ছবি: নিজস্ব
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওর কিংবা নদীতে যে সকল জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন সেটাও বন্ধ করতে হবে। এমনকি এইসব জাল যেখান থেকে আমদানি রপ্তানি করা হয়সেখানেও নিয়মিত অভিযান পরিচালনা করলে একদিকে হাওরে কিংবা নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমলে মাছের বংশবৃদ্ধি বাড়বে সেই সাথে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আভা শ্রমের পরিকল্পনা করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক মত বিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
তিনি আরও জানান, চায়না দুয়ারী জাল নামটা সুন্দর হলের এটি এত ক্ষতিকরন ও ধংশাত্নক এটা যারা বন্ধ করছেন না। এটার উৎস বা উৎপাদন হয় তার ফ্যাক্টরী বন্ধের ব্যবস্থা করতে হবে।
তিনি আরোও বলেন, টাঙ্গুয়ার হাওর অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওর। এই হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও মাছ রক্ষার জন্য সরকার কাজ করবে। সেই সাথে টাঙ্গুয়ার হাওরের পর্যটন দিক দিয়ে নিয়ন্ত্রিত একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য প্রাণী সম্পদের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, উপদেষ্টার একান্ত সচিব ড: আবু নঈম মোহাম্মদ আব্দুছ সবুর, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




