কমলগঞ্জে ধানক্ষেতে মিলল যুবকের গ*লাকা*টা লা*শ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ AM

কমলগঞ্জে ধানক্ষেতে মিলল যুবকের গ*লাকা*টা লা*শ

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০৩:০৫:১২ PM

কমলগঞ্জে ধানক্ষেতে মিলল যুবকের গ*লাকা*টা লা*শ

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম লিটন মিয়া (২৭)। তিনি পশ্চিম নন্দগ্রামের সত্তার মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয়রা মসজিদের পাশে লিটনের গলাকাটা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে।

লিটনের বাবা সত্তার মিয়া অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে শামীমসহ প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তার ছেলেকে গলাকেটে হত্যা করেছে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ঘটনাটি শুনে সরেজমিনে এসে দেখেছি। লাশ উদ্ধার করা হচ্ছে। হত্যার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করি প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের পরিবার থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী