আরব আমিরাতে আজ শুরু এশিয়া কাপ ক্রিকেট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫২ PM

আরব আমিরাতে আজ শুরু এশিয়া কাপ ক্রিকেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০৭:০৫:৪৪ PM

আরব আমিরাতে আজ শুরু এশিয়া কাপ ক্রিকেট

পতীকী ছবি



সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এবারের এশিয়া কাপে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে পড়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং।

বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হবে বাংলাদেশের। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। বাংলাদেশের তিনটি ম্যাচই আবুধাবিতে। সব সময়ের মতোই এবারের আসরে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে ‘এ’ গ্রুপের ভারত-পাকিস্তান ম্যাচ। ১৪ সেপ্টেম্বর রোববার দুবাইয়ে এ মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ভারত। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে শুক্রবার।

১৯ সেপ্টেম্বর শেষ হবে এশিয়া কাপের গ্রুপ পর্ব। এরপর সুপার ফোর পর্বের লড়াই। দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার ফোরে। সেখানে দলগুলো একে অপরের বিপক্ষে একবার করে খেলবে এবং টেবিলের শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

এটি এশিয়া কাপের ১৭তম আসর। আগের ১৬ আসরের মধ্যে সর্বোচ্চ আট বার শিরোপা জিতেছে ভারত। এছাড়া শ্রীলংকা ছয় বার ও পাকিস্তান দুইবার শিরোপার স্বাদ পেয়েছে। ১৯৮৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রথম ১২টি আসর ছিল ওয়ানডে ফরম্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের কথা বিবেচনা করে ওই বছর এশিয়া কাপ হয়েছিল সংক্ষিপ্ত ভার্সনে। এরপর ২০১৮ ও ২০২৩ সালে ওয়ানডে এবং ২০২২ ও এবারের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক