মৌলভীবাজারে যুবকের লা শ উদ্ধার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ AM

মৌলভীবাজারে যুবকের লা শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ০৬:২১:০৩ PM

মৌলভীবাজারে যুবকের লা শ উদ্ধার

পতীকী ছবি


মৌলভীবাজারের জুড়ীতে সড়কের পাশ থেকে জমির মিয়া উরফে মস্তান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জমির মিয়া উরফে মস্তান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহমানের প্রথম ছেলে।

জানা যায়, জমির এক সময় ভালো ক্রিকেটার ছিল। সে টাইলস মিস্ত্রীর কাজ করত। কয়েক বছর থেকে অজ্ঞাত কারনে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং দিন রাত রাস্তায় রাস্তায় ভবঘুরের মত ঘুরতে থাকে। বুধবার সকালে জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা বাগান জীবনজ্যোতি মাজার এলাকায় সড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে পথচারীরা ফেসবুকে প্রচার করলে স্বজনরা জমিরের লাশ সনাক্ত করেন। খবর পেয়ে জুড়ী থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

জমিরের মা ও ভাই আব্দুল মজিদ জানান, রাতে জমির বাড়িতে ছিল। কয়েকবার বলেছে জীবনজ্যোতি মাজারে যাবে। ফজরের পর সে বাড়ি থেকে বের হয়। সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা গিয়ে সনাক্ত করি। তবে মৃত্যুটি স্বাভাবিক না দুর্ঘটনা জনিত না হত্যা তা বলতে পারব না।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী