শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে আ ই ন শৃ ঙ্খ লা বিষয়ক মতবিনিময় সভা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে আ ই ন শৃ ঙ্খ লা বিষয়ক মতবিনিময় সভা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ১০:৪১:৩১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে আ ই ন শৃ ঙ্খ লা বিষয়ক মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২৫ উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন। সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পূজামণ্ডপে নিরাপত্তা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান,সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,যুগ্ম সম্পাদক তুহিন চৌধুরী,উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি কামরুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম,শ্রীমঙ্গল প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি সৈয়দ সালাউদ্দিন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রীতম দাস,খেলাফত মজলিস উপজেলা সভাপতি মো.মোজাহিদু ইসলাম,পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য পলাশ দাস,পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অজয় কুমার দেব,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন রায়,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাস,সিন্দুর খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন,পৌরআহ্বায়ক প্রণব বৈদ্য প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য এ বছর উপজেলায় ১৭০টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে।

সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের