মৌলভীবাজারের নারী-শিশুসহ ২০ রো হি ঙ্গা ও ১ বাংলাদেশি আ ট ক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ AM

মৌলভীবাজারের নারী-শিশুসহ ২০ রো হি ঙ্গা ও ১ বাংলাদেশি আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১২:২৩:২৮ AM

মৌলভীবাজারের নারী-শিশুসহ ২০ রো হি ঙ্গা ও ১ বাংলাদেশি আ ট ক

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়াইল সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ২০ জন রোহিঙ্গা ও ১ জন তৃতীয় লিঙ্গের অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। শুক্রবার ভোরে স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবি লাতু বিওপির টহলবাহিনী তাদেরকে আটক করেছে। 

আটককৃত ২০ রোহিঙ্গা মুসলমানের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১২ জন বিভিন্ন বয়সী শিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দুটার দিকে বড়াইল সীমান্তের ৫০০ মিটার বাংলাদেশ অভ্যন্তরে আতুয়া গ্রামের মেইন রাস্তা দিয়ে নারী, শিশুসহ ২১ জনের একটি দল পায়ে হেটে শাহবাজপুর বাজারের দিকে যেতে দেখে গ্রামের লোকজন স্থানীয় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে গ্রামের লোকজন নিয়ে প্রাথমিকভাবে তাদেরকে বিএসএফের পুশইন করা লোকজন বলে সন্দেহ করেন। পরে বিজিবির টহল বাহিনী তাদেরকে আটক করে। 

ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি আতুয়া গ্রামের ঘটনাস্থলে যান। নারী, শিশুসহ ২০ জন রোহিঙ্গা ও ১ জন তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিককে দেখতে পান এবং আলাপ করে জানতে পারেন তাদেরকে বিএসএফ বড়াইল এলাকার উত্তর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে। তিনি বিজিবিকে খবর দিলে লাতু বিওপির টহল বাহিনী তাদেরকে আটক করে নিয়ে যায়।

এব্যাপারে জানতে বিজিবি লাতু বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিভিস করেননি।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জানান, বিএসএফের পুশইনকৃত কাউকে বিজিবি এখন পর্যন্ত থানায় সোপর্দ করেনি এবং আটকের কোনো খবরও দেয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী