মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৭:১৭:৩৪ অপরাহ্ন

মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল

ছবি : সংগৃহীত


রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার গত মৌসুমেও চোটের সঙ্গে লড়েছেন। এর মাঝেও ৫৫ ম্যাচে দলের হয়ে নেমেছিলেন। কিন্তু চলতি মৌসুমে লা লিগায় তিন ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র একটিতে নামতে পেরেছেন তিনি। এরই মধ্যে জার্মান ডিফেন্ডারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল মাদ্রিদের ক্লাবটি। গতকাল (১২ সেপ্টেম্বর) অনুশীলনে বাঁ পায়ের মাংশপেশিতে চোট পান রুডিগার।

ক্লাবের সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রুডিগারের চোট ‘সিরিয়াস।’ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুডিগারকে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে এএস ও মার্কার দাবি, মাঠে ফিরতে আরেকটু বেশি সময় লাগবে ৩২ বছর বয়সী এই সেন্টারব্যাকের।

স্পেনের এ দুই সংবাদমাধ্যম জানিয়েছে, রুডিগারকে ১০ থেকে ১২ সপ্তাহ অর্থাৎ আড়াই থেকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। গত জুনে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর তার সময়ে এটাই প্রথম বড় ধরনের চোটের ঘটনা। রুডিগারের আঘাতের জায়গায় স্ক্যান করে রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘রেক্টাস ফেমোরিস মাসলে চোট পেয়েছেন।’

রুডিগারের চোট রিয়ালের জন্য নিঃসন্দেহে বড় আঘাত। এএস জানিয়েছে, আঘাত পাওয়া জায়গায় ফোলা কমলে তার আরও কিছু পরীক্ষা করা হবে। এতে আঘাত কতটা মারাত্মক সেটি বুঝতে পারবে দলটির মেডিকেল টিম। তখন বোঝা যাবে, রুডিগারকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে। প্রাথমিকভাবে ক্লাব মনে করছে, মাঠে ফিরতে রুডিগারকে অন্তত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে লা লিগায় আজ রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার মার্শেইয়ের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে জাবির দল। এসব ম্যাচ তো বটেই, ২৭ সেপ্টেম্বর লা লিগায় ‘মাদ্রিদ ডার্বি’ এবং অক্টোবরে ‘এল ক্ল্যাসিকো’তেও রুডিগারকে পাবে না রিয়াল।

এমন কঠিন পরিস্থিতিতে রিয়ালের রক্ষণ সামলাতে জাবির হাতে আছেন ডেভিড আলাবা, রাউল আসেনসিও, এদের মিলিতাও ও ডিন হুইসেন। আলাবা ও আসেনসিও মৌসুমে রিয়ালের তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। তবে জাবির হাতে যারাই থাকুক, রুডিগারের অভিজ্ঞতার অভাব বোধ করবে লস ব্লাঙ্কোসরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক