মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ AM

মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৯:১৮:৫০ PM

মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত "গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী মৌলভীবাজার সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও পৌর প্রশাসক মোছাঃ শাহীনা আক্তার। প্রশিক্ষনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের। প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তথ্য আফসার মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম 'বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে' বলেন, সাংবাদিকতার মতো মহান ও গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে থেকে শুধু সাংবাদিক পরিচয়ে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করতে হবে।

কর্মশালায় রিসোর্স পার্সন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর 'বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব' বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।

কর্মশালায় অংশ গ্রহণকারী সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং সেগুলো দূরীকরণে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী