বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১০:৪৮:৫২ অপরাহ্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর শারদা হলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার আহবায়ক মো. সাজিদুর রহমান এর সভাপতিত্বে এবং  সদস্য সচিব মো. মুহিব উল্লাহ ও পংকজ কুমার দাশ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দপ্তর সম্পাদক এইচ এম আছাদুজ্জামান রিপন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মো. জাফর আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মোশারেফ হোসেন, এমএসথ্রি টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক ও কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো. ইয়াহহিয়া, দি এইডেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার সাবেক সভাপতি মো. বদরুল আলম, মো. হামিদুর রহমান,  মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. কমল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মো: ইস্রাফিল, সদস্য মোঃ কপিল উদ্দিন, মোখলেছুর রহমান, শাহ্ মোঃ শামছুল ইসলাম, মোঃ দুদু মিয়া, মোঃ মিফতাহুল আলম, কমলেন্দু কুমার দাশ, মাওলানা মাহমুদুল হাসান, ক্ষিতিশ তালুকদার,  সজল কান্তি দেবনাথ, মো: আব্দুল্লাহ  রায়হান,  মো: কামরুল হাসান, মো: মোজাক্কির আহমদ ওয়াসিম প্রমুখ। অনুষ্ঠানে  বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন শিক্ষার্থীদের পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যা তাদের একাডেমিক পারদর্শিতা ও স্মৃতিশক্তি কমিয়ে দিচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া এবং গেমিং অ্যাপের অতিরিক্ত ব্যবহার উদ্বেগ, বিষন্নতা এবং ঘুমের ব্যাঘাতের মতো মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। তাই শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। এজন্য অভিভাবকদের আরো বেশি কওে সচেতন হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক