বড়লেখায় জিপিএ ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ PM

বড়লেখায় জিপিএ ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০৭:০১:০৫ PM

বড়লেখায় জিপিএ ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের কতৃপক্ষ। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পলাশ মিয়ার সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। 

বিশেষ অতিথি ছিলেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির সভাপতি ও বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন,  নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ বেলাল আহমদ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সবুর, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, উপজেলা শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, পিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ শিক্ষক রিয়াজুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের শিক্ষক নাছির উদ্দিন, সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়ছল আহমদ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গনেশ ধর সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় শিক্ষার্থীদের উদেশ্য অতিথিরা বলেন, সংবর্ধনার মাধ্যমে তুলাদের অনুপ্রেরণা দেয়া হচ্ছে। প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।

আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। তোমাদের প্রত্যেককে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। গুরুজনদের সম্মান করতে হবে। মা-বাবার সেবা করতে হবে। তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং জাতির জন্য এক গুরুত্বপূর্ণ প্রেরণা। 

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: