ছবি: নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখায় প্রশাসন অভিযান চালিয়ে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে দক্ষিণভাগ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করাহয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ ও বড়লেখা থানা পুলিশ সহায়াত করেন।
অভিযান কালে মেসার্স কৃষি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সাকের আহমদ (৩৭) কে সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬ এর ১২ ( ১ ) ধারা লঙ্ঘনের দায়ে,১২ ( ৩ ) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার ব্যবস্থাপনা সটিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




