ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টা হলেন বড়লেখার মাহতাব
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ AM

ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টা হলেন বড়লেখার মাহতাব

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০২:২৮:৩৮ PM

ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টা হলেন বড়লেখার মাহতাব


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখার কৃতী সন্তান, বিএনপি নেতা, সমাজসেবক ও ব্যবসায়ী মাহতাব আহমেদ। এর ফলে এলাকায় বইছে আনন্দ-উচ্ছ্বাস। বিএনপির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মাহতাব আহমেদ বড়লেখা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবুল হোসেন গিয়াসের ছোটভাই। তিনি শুধু বিএনপির রাজনীতির সাথেই সম্পৃক্ত নন, রাজনীতির পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখছেন। 

দীর্ঘদিন তিনি আন্তরিকতার সাথে সিলেটের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়ার সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।   

বিএনপির যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মতো বিশাল একটি ইউনিটের উপদেষ্টা নির্বাচিত হওয়ায় বড়লেখার কৃতী সন্তান মাহতাব আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী