বিজিবির অভিযান, ৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ AM

বিজিবির অভিযান, ৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০৯:১৩:১১ PM

বিজিবির অভিযান, ৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট  উদ্ধার

সংগৃহিত


বিজিবি ৫২ ব্যাটালিয়নের আওতাধীন নয়াগ্রাম বিওপির একটি টহলদল ৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে।গতকাল (১৪ সেপ্টম্বর) রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্তের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, বিজিবির ৫২ ব্যাটালিয়নের আওতাধীন নয়াগ্রাম বিওপির একটি টহলদল ভোর সাড়ে পাঁচটার দিকে গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের সিজার মূল্য ৩ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। 

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেবলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী