আর ফেরা হলনা কলেজ শিক্ষার্থী ফরিদার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ AM

আর ফেরা হলনা কলেজ শিক্ষার্থী ফরিদার

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৬:৫৩:০১ PM

আর ফেরা হলনা কলেজ শিক্ষার্থী ফরিদার

ছবি:নিজস্ব


তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ফরিদা আক্তার পরিক্ষায় যাবার সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছিল মা দোয়া কর আজ আমার ইংরেজি পরীক্ষা টিকমত যেনো দিতে পারি। কে জানত এটাই যে তার মায়ের কাছ থেকে শেষ বিদায়। পরীক্ষা শেষে ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি।

ফরিদা আক্তার (২২) জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছিল। তার পরীক্ষার কেন্দ্র ছিল জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা। সে ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিল।

সে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পরীক্ষা শেষে মোটর সাইকেলযোগে (জুড়ী) নয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে আমতৈল (চালবন্দ) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে  এ দুর্ঘটনা ঘটে। ফরিদা আক্তারের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় গুরুতর আহতফরিদাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন, তাকে সিলেট নিয়ে যাওয়ার পথে  মারা যান।

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী টিএন খানম একাডেমি সরকারি ডিগ্রি কলেজের উপধ্যক্ষ ফরহাদ আহমেদ।

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহাদ আহমেদ জানান, ফরিদা আমাদের কলেজের নিয়মিত এবং মেধাবী ছাত্রী ছিলেন। তার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যশক্তি দেন।

জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, নিহত কলেজ ছাত্রীর পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। অনুমতি পাওয়ায় মঙ্গলবার বিকেলে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী