কাতারে প্রবাসীদের আয়োজনে কুলাউড়া বিএনপির নবনির্বাচিত নেতাদের সম্মাননা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ AM

কাতারে প্রবাসীদের আয়োজনে কুলাউড়া বিএনপির নবনির্বাচিত নেতাদের সম্মাননা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৭:০৬:১৯ PM

কাতারে প্রবাসীদের আয়োজনে কুলাউড়া বিএনপির নবনির্বাচিত নেতাদের সম্মাননা

ছবি:নিজস্ব


কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, কাতার এর পক্ষ থেকে কুলাউড়া উপজেলা বিএনপির সদ্য সমাপ্ত কাউন্সিলে নির্বাচিতদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে (রোববার) ১৬ সেপ্টেম্বর বিকেলে শহরের ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টে নির্বাচিত বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও তাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল জলিল সেফুল। সাধারণ সম্পাদক সায়েদ আহমদ সাদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি হাজী জয়নাল আবেদীন বাচ্চু। প্রধান বক্তা ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু। বক্তব্য রাখেন কুলাউড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাবেক ছাত্রদল নেতা রাসেল আহমদ প্রমুখ।  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকনুজ্জামান তারেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, তারেক আহমদ, জালাল আহমদ, যুবদল নেতা আবু তালেব, প্রবাসী আব্দুল হান্নান কুটি, ফরহাদ আহমদ মিসবাহ, ব্যবসায়ী সাইফুল ইসলাম, জাকির হোসেন আতিক প্রমূখ।  

এসময় কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান নবনির্বাচিতরা এবং এই সংগঠনের জনকল্যাণমুখী কাজের প্রশংসা করেন। তারা প্রবাসীদের যেকোন ভালো কর্মকান্ডে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী