মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ AM

মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০২:৫৩:৫৪ PM

মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার


মৌলভীবাজারে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাক (২৯)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শেরপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে শেরপুর ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজিবুল ইসলাম মোস্তাকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলা, উসকানিমূলক বক্তব্য প্রদান ও নাশকতার অভিযোগ।

জানা যায়, গত বছরের জুলাই মাসে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেন তিনি। সে সময় এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘ফু দিয়ে উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন মোস্তাক। সরকার পতনের পর প্রায় এক বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে মৌলভীবাজারে অবস্থানকালে পুলিশের হাতে ধরা পড়েন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম মোস্তাক বলেন, গ্রেপ্তার এড়াতে রাজিবুল শেরপুর এলাকায় আত্মগোপনের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী