শ্রীমঙ্গলের জইনকা ছড়ার সরকারী ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ AM

শ্রীমঙ্গলের জইনকা ছড়ার সরকারী ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ০৫:৫২:৩২ PM

শ্রীমঙ্গলের জইনকা ছড়ার সরকারী ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

ছবি:নিজস্ব


শ্রীমঙ্গলের জইনকা ছড়ার সরকারী ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং  শুক্রবার বাদ জুম্মা মৌলভীবাজার সড়কে ৫ নং ব্রীজের পাশে উত্তর ভাড়াউড়ার এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকাবাসীরা বলেন,বিগত ২০/২৫ বছর এ ছড়ার সরকারি কোন ইজারা ছিল না। বিগত দুই বছর থেকে এ ছড়ার ইজারা দেয়ার ফলে বালু তোলার কারণে রাস্তা,গাইডওয়াল ভেঙে পড়েছে।

শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ৫ নং ব্রীজের নিচ থেকে বালু তোলার কারণে সরকারি ওই স্হাপনা হুমকির মূখে রয়েছে বলে এলাকাবাসীরা জানান। এছাড়া ছড়ার পাশে মসজিদ ও মানুষের বাসাবাড়ি থাকার কারণে ওই ছড়া থেকে চিরতরে বালু উত্তোলন বন্ধের দাবী জানান। এলাকাবাসীরা সরকারি দপ্তরে ইতিমধ্যে চিঠি দিয়েছেন যাতে এ ছড়ার সরকারি ইজারা না দেয়া হয়। 

এ ব্যাপারে ভাড়াউড়া এলাকার মুরুব্বি ও সাবেক শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর সাঈদ মিয়া জানান,এ ছড়ার ইজারা দেয়ায় বালু উত্তোলনের ফলে রাস্তা,গাইডওয়াল ভেঙে পড়েছে। মসজিদ ও সরাসরি ব্রীজ হুমকির মূখে। তিনি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো,পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক মৌলভীবাজারের দৃষ্টি আকর্ষণ করেন অবিলম্বে এ ছড়ার ইজারা বাতিল করার।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন বলেন,মানববন্ধন হয়েছে এ বিষয়ে অবগত হয়েছি। ইতিমধ্যে এসি ল্যান্ড ও সার্ভেয়ারকে নির্দেশ দেয়া হয়েছে সরজমিন পরিদর্শন করে এর মূল্যায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী